বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬

কেউ কেউ একে ‘কুসংস্কার’ বলবে, কেউ কেউ বলবে ‘দিব্য চোখে দেখা’ বা ‘ঐশ্বরিক আশীর্বাদ’। যত যাই বলা হোক না কেন, তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য কোনো ফাঁকই রাখতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলকে নতুন একটি হোটেলে স্থানান্তর করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই পদক্ষেপকে তারা ‘ভাগ্য পরিবর্তনের’ একটি চেষ্টা হিসেবেই বিবেচনা করছে।
২০২৩ বিশ্বকাপ ফাইনাল এবং চলতি বিশ্বকাপেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আহমেদবাদাদে একই হোটেলে অবস্থান করেছিলো ভারতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই হেরেছে তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেও সেই একই হোটেলে এসে উঠেছে ভারতীয় দলের ক্রিকেটাররা।
এ বিষয়টিই ভালোভাবে প্রত্যক্ষ করলো ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ। টিম ম্যানেজমেন্টকে সে জানালো যে, এই হোটেলটি ‘দুর্ভাগ্যে’র। এই হোটেলে থাকলে এবারও হয়তো ফাইনালে হারতে হতে পারে সূর্যকুমার যাদবদের। কারণ, এর আগে বড় দুটি ম্যাচের সময় এই হোটেলে থেকে হেরেছিল তাদের দল।
এ কথা শুনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে হোটেল পরিবর্তন করে অন্য একটি হোটেলে স্থানান্তর করে নিয়েছে।
বিশ্বকাপ খেলতে এসে এ ধরনের কুসংস্কারে ভালোই ডুবেছে ভারতীয় দল। এর আগেও (সেমিফাইনালের আগে) ভারতীয় দল চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়াতে মুম্বাইতে তাদের প্রশিক্ষণ সেশন ৪৫ মিনিট বিলম্বিত করেছিল। এবার আহমেদাবাদে, বিসিসিআই ফাইনালের আগে ভারতের টিম হোটেল পরিবর্তন করেছে।
লাল মাটির পিচে কি খেলবে ভারত?
দল সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কালো মাটির পিচে হেরেছে, তাই ফাইনালে লাল মাটির পিচে খেলার সম্ভাবনা রয়েছে। মোতেরা স্টেডিয়ামে তিন ধরনের পিচ আছে- লাল, কালো এবং মিশ্র। স্ট্যাম্প ক্যামেরা এখনও ফিক্স করা হয়নি, যা দেখাচ্ছে পিচ চূড়ান্ত হয়নি। স্থানীয় কিউরেটর এবং বিসিসিআই সিইও হেমাং আমিন নিজে পিচ তৈরি করেছেন। ফাইনালের জন্য একমাত্র নির্দিষ্ট পিচকে ঢেকে রাখা হয়েছে এবং চারটি পাশের পিচ বন্ধ রাখা হয়েছে। যে কারণে পিচটা কেমন, তা দেখা যায়নি।
ফাইনালের অনুষ্ঠান
ফাইনালের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের জন্য পুয়ের্টোরিকান গ্র্যামিজয়ী গায়ক রিকি মার্টিন এর মিউজিক্যাল পারফরম্যান্স থাকবে। সঙ্গে থাকবেন ড্যান্ডিয়া কুইন ফাল্গুনি পাঠক এবং বলিউড প্লে-ব্যাক সিঙ্গার সুখবিন্দর সিং। দর্শকরা রিকি মার্টিনের জনপ্রিয় গান ‘টহ উড়ং ঞৎবং (ঙহব ঞড়ি ঞযৎবব) গধৎরধ’-এর সঙ্গে নাচতে পারবেন।
ফাইনালের জন্য বিশেষ ট্রেন
আহমেদাবাদে বড় সংখ্যক সমর্থকদের যাতায়াতের চাহিদা বুঝে, ওয়েস্টার্ন রেলওয়ে ম্যাচ দিনের জন্য মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে। এতে ভক্তরা সাশ্রয়ী খরচে এবং সহজে ফাইনালে পৌঁছাতে পারবেন, কারণ এ সেক্টরের এয়ারফেয়ার ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com