বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ। এবারের ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর মেঘপাহাড়ের দেশ সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলো।
ঈদের দিন শনিবার থেকে শুরু করে টানা কয়েক দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ছুটে এসেছেন জেলার জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে।
সরেজমিন দেখা যায়, জেলা শহরের মরমী কবি হাসন রাজার বাড়ি, ডলুরা শহীদ মিনার, ডিসি পার্কসহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভিন্ন স্থান পর্যটকদের পদচারণায় মুখরিত। পাশাপাশি জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক), যাদুকাটা নদী, বারেক টিলা, জয়নাল আবেদীন শিমুল বাগান ও বিশ্বম্ভরপুরের হাওর বিলাসেও পর্যটকদের সমাগম হয়েছে।
এছাড়া মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হযরত শাহ আরেফিন (রহ.)-এর আস্থানা, টেকেরঘাট শহীদ স্মৃতিস্তম্ভ, রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়াবাড়ি, গড়কাটি ইসকন মন্দির, লাকমা পাহাড়ি ছড়া, লালঘাট ঝর্ণাধারা এবং কড়ইগড়া-রাজাই পল্লীতেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার ছাতক উপজেলার ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ইংলিশ টিলা, পেপার মিল এলাকা এবং মণিপুরী সম্প্রদায় অধ্যুষিত বাগানবাড়িতেও পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা শহীদ মিনার, বীর শহীদদের কবরস্থান, টেংরাটিলা গ্যাস ফিল্ড, সীমান্ত নদী খাসিয়ামারা ও আদিবাসী পল্লী ঝুমগাঁওতেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এবারো ঈদুল ফিতরের ছুটিতে দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে খ্যাত টাঙ্গুয়ার হাওরসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান হাজারো পর্যটককে আকৃষ্ট করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল।
বেড়াতে আসা পর্যটক মীম বলেন, এই জেলার সীমান্ত এলাকার পর্যটন স্পটগুলো দেখতে খুবই সুন্দর। প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এসব স্থান সরাসরি না দেখলে বোঝা যায় না কতটা মনোমুগ্ধকর।
ঢাকা থেকে পরিবার নিয়ে আসা পর্যটক সুষ্মিতা বলেন, এখানের প্রাকৃতিক স্পটগুলোর সৌন্দর্য ভিন্ন। পর্যটকদের আকৃষ্ট করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকা সহ জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় বিজিবি সতর্ক অবস্থান করছে। পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসনের টহল জোরদার করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com