বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

ট্রেন দুর্ঘটনায় শতশত যাত্রীর প্রাণ বাঁচানো সেই এনামুল পেলেন সংবর্ধনা

মোসলেম উদ্দিন দিনাজপুর
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব চ-ীপুর গ্রামের বাসিন্দা এনামুল হকের অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভয়াবহ এক রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতশত যাত্রী। তার এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এনামুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা। সম্প্রতি গত সোমবার (২৩ মার্চ) একটি বড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করেন ৬৫ বছর বয়সী এনামুল হক। তিনি চলন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সামনে ভাঙা রেললাইন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কলার মোচার লাল অংশ ব্যবহার করে সতর্ক সংকেত দেন। তার এই বিচক্ষণতায় ট্রেনটি সময়মতো থেমে যায় এবং এড়ানো সম্ভব হয় সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এনামুল হকের এই মানবিকতা ও উপস্থিত বুদ্ধি দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার মতো সচেতন নাগরিকদের কারণেই বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে এনামুল হককে একটি ক্রেস্ট, সম্মাননা সনদ এবং আর্থিক সম্মানী প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com