জামালপুর জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নিমতলা বয়েজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মানবাধিকার সংগঠক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। জামালপুর শহরের অধুনালুপ্ত গৌরিপুর কাচারী মাঠ ও নবনির্মিত মডেল মসজিদ সংলগ্ন কাচারী শাহী ঈদগাহ মাঠে সমবেত হন সাবেক ও এ প্রজন্মের খেলোয়াড় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ শেষে মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নিমতলা বয়েজ ক্লাবের সাবেক সদস্য খন্দকার মোরছালিন, মজিরুল খান, মোক্তাদিরু সেলিম, আরমান ও সেলিম মিয়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিয়াস ও হীরা। জাহাঙ্গীর সেলিম বলেন জামালপুরের ঐতিহ্যবাহী নিমতলা বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নব জাগরণের সৃষ্টি হয়েছে। ইন্টারনেট সংস্কৃতিতে বুদ হয়ে থাকা এবং মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষায় খেলা এবং সুস্থধারার বিনোদনের কোন বিকল্প নাই। নিমতলা বয়েজ ক্লাব তার হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষে নতুন উদ্যমে আজ থেকে যাত্রা শুরু হল। তিনি ক্লাবটিকে সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন। উল্লেখ স্বাধীনতার পূর্ব থেকেই নিমতলা বয়েজ ক্লাব ক্রিকেট, ফুটবল খেলা থেকে শুরু করে সুস্থাধারার সংস্কৃতি চর্চা করে আসছে। মডেল মসজিদ ও সংস্কৃতি পল্লী স্থাপন করায় খেলার মাঠটি ধংস হয়ে যায়। এতে করে এ এলাকায় সব ধরণের খেলাধুলা বন্ধ হয়ে যায়। সম্প্রতি সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সহযোগিতায় এবং এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জেলা মডেল মসজিদ সংলগ্ন দখল হয়ে যাওয়া এবং পরিত্যক্ত স্থানটি উদ্ধার করা হয়। দীর্ঘ ছয় বছর পর দয়াময়ী পাড়া, কাচারীপাড়া, বোষপাড়া, বসাকপাড়া, রানীগঞ্জ বাজার, মৃধাপাড়া এবং তৎসংলগ্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরিত্যক্ত সাবেক মসজিদ ঘরটি ভাঙ্গার পর এখানে তুলনামূলক ছোট হলেও একটি মাঠ তৈরি হবে। যেখানে ঈদের জামাত, জানাজার নামজের পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হবে।