দৈহারী মৌজায় জেএল নম্বর ৪০,এস এ দাগ ৩৭। আর সেই দাগের জায়গা নিয়ে চিটিংবাজী করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে প্রয়াত ভিনোথ মন্ডলের সন্তান নির্মল মন্ডল (পরানের) বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের চার সদস্য গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত সময়ে পরান মন্ডল একই দাগের জায়গা বহু জনের কাছে বিক্রি করার গুরুত্বপূর্ণ মিশনে ছিল। ভুক্তভোগী পরিবার সুখদেব বড়াল সহ অশোক বড়াল, নিখিল মন্ডল ও নৃপেন মন্ডল বিগত সময় থেকে বর্তমান সময়ে জিম্মি পরান মন্ডলের কাছে। স্থানীয় সূত্র জানায় পরান মন্ডলের কাছ থেকে বিগত সময়ে জায়গা খরিদ করেন সুকেশ মন্ডল। সুকেশ মন্ডল জমি ক্রয় করার পর প্রায় ২০ বছর ভোগদখল ছিল। সেই সময়ে কোন ধরনের বাঁধা বিপত্তি সৃষ্টি করেননি পরান মন্ডল। বরং পরবর্তী সময়ে সুকেশ মন্ডল ক্রয়কৃত জায়গা বিক্রি করেন সুখদেব বড়াল ও অশোক বড়ালের কাছে। আর সেই কারনে নবরূপে ভিলেন হিসেবে আর্বিভাব সেই বিতর্কিত খল নায়ক পরান মন্ডল। বর্তমান সময়ে সুকেশ মন্ডল ভারতে অবস্থান করতেছেন।আর সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রামের বিতর্কিত হওয়ার মিশনে পরান মন্ডল। অভিযোগ উঠেছে পরান মন্ডলের ধাপ্পাবাজির কারনে চার চরটি পরিবার জিম্মি। সুকেশ মন্ডলের কাছ থেকে সুখদেব বড়াল ও অশোক বড়াল ৪৯ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। যার মৌজা দৈহারী। এসএ দাগ হলো ৫২৪/৫২৫/৫২৬/৫২৭/১৭০০/১৭৯৯/৪০৬/৪১০/৪১১/১৭০৯/১৭১৭/১৭২২/১৭২৩/১৬৮৮/১৬৮৭/১৬৮৫ ও ১৭০৫ দাগ থেকে। বিএস দাগ হলো ১১৫৬/১১৫৭/১১৫৮/১১৫৯ সহ মোট ১১টি দাগ রয়েছে। সুখদেব বড়াল ও অশোক বড়াল ২০১৪ সালে জমি ক্রয় করেন সুকেশ মন্ডলের কাছ থেকে। বর্তমান সময়ে পরান মন্ডলের ধাপ্পাবাজির কাছে চারটি পরিবার জিম্মি। সরেজমিনে যাওয়া গণ মাধ্যম কর্মীরা সমগ্র বিষয়টি নিয়ে সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে গ্রামের লোকজনরা গণমাধ্যম কর্মীদের বলেন, ঠান্ডা মাথায় পরান মন্ডল একজন বিতর্কিত খল নায়ক। নইলে তার আপন চাচাতো ভাই সুকেশের কাছে জমি বিক্রি করেন। বিক্রি করার পর কোনদিন কোন ধরনের ঝামেলা করেনি। অথচ সুকেশ মন্ডলের কাছ থেকে সুখদেব বড়াল ও অশোক বড়াল জমি ক্রয় করেন বিগত ২০১৪ সাল থেকে। কিন্তু বর্তমান সময়ে গ্রামের কিছু কিছু লোকজনের পরামর্শে পরান মন্ডল বিপদগামী হয়ে উঠছেন। আর সেই সূত্র ধরেই কথা হয় পরান মন্ডলের সাথে। তিনি গণমাধ্যম কর্মীদের কোন ধরনের প্রশ্নের সঠিক জবাব দিতে হিমশিম খেতে হয়েছে। সঠিক দায়িত্ব এড়িয়ে চলেন কৌশল অবলম্বন করে। অবশ্য ভুক্তভোগী পরিবারের সদস্য সুখদেব বড়াল সহ অশোক বড়াল, নিখিল ও নৃপেন মন্ডল গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত সময়ে বিক্রি করা সম্পত্তি নিয়ে নাটক করে যাচ্ছেন পরান মন্ডল। পরান মন্ডলের কাছ থেকে তার চাচাতো ভাই বিগত সময়ে জায়গা ক্রয় করেন। আবার পরবর্তী সময়ে অর্থাৎ ২০১৪ সাল থেকে সুকেশ মন্ডলের কাছ থেকে জায়গা বায়না করেন সুখদেব বড়াল ও অশোক বড়াল। পরবর্তী সময়ে অর্থাৎ ২০২২ সুকেশ মন্ডল ভারত থেকে এসে জমির রেজিষ্টি করে দেয়। অথচ বর্তমান সময়ে হুটহাট করে জায়গা জামি নিয়ে মহা নাটক শুরু করলেও এলাকার বাসিন্দারা গত চারদিন আগে শান্তির জন্য সকলে একত্রে বসেন। কিন্তু বহুরুপী পরান মন্ডল কোন ধরনের সমঝতায় আসতে চাচ্ছেন না। এদিকে সরেজমিনে যাওয়া গণমাধ্যম কর্মীরা এলাকার বেশীরভাগ লোকজনরা গণমাধ্যম কর্মীদের বলেন, ঠান্ডা মাথায় পরান মন্ডল একজন বহুরূপী মানুষ। বিগত সময়ে বহু জনের কাছে জায়গা বিক্রি করার গুরুত্বপূর্ণ মিশনে ছিল। বর্তমান সময়েও সেই বদ অভ্যাস চর্চা করে যাচ্ছেন যত্রতত্র ভাবে। তবে ভিন্ন কথা বললেন সুকেশ মন্ডল। তিনি বর্তমান সময়ে ভারতে অবস্থান করেন। তিনি অকপটে বলেন আমি বৈধ সম্পত্তি বিক্রি করি সুখদেব বড়াল ও অশোক বড়ালের কাছে। আমার দৃষ্টিতে পরান মন্ডল আমার অবর্তমানে ঝামেলা করে যাচ্ছেন সুখদেব বড়াল ও অশোক বড়ালের সঙ্গে। সর্বশেষ তথ্য অনুযায়ী কথা হয় এলাকার বর্তমান চেয়ারম্যানের সাথে। তিনি অকপটে গণমাধ্যম কর্মীদের সন্মানে বলেন, আমি যতটুকু জানি সেই অনুযায়ী পরান মন্ডলের কাছ থেকে তার চাচাতো ভাই সুকেশ মন্ডল জায়গা ক্রয় করেন। পরবর্তী সময়ে সুকেশ মন্ডল জায়গা বিক্রি করেন এলাকার বাসিন্দা সুখদেব বড়াল ও অশোক বড়ালের কাছে। এছাড়াও নিখিল মন্ডল ও নৃপেন মন্ডলও জায়গা ক্রয় করেন। সাংবাদিকদের আরও বলেন, ২০১৪ সালে সুখদেব বড়াল ও অশোক বড়াল জমি বায়না করেন। কিন্তু বর্তমান সময়ে সুকেশ মন্ডল ভারতে থাকার কারনে পরান মন্ডল নুতন করে নাটক করে যাচ্ছেন। ভাগ্য ভালো কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়নি। শান্তির জন্য আমরা সকলেই সহমত। হিন্দু সম্প্রদায়ের মধ্যে শান্তি ফিরে আসুক। আমি এলাকার চেয়ারম্যান হিসেবে সঠিক দায়িত্ব নিয়ে শান্তির পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। সুখদেব বড়াল ও অশোক বড়ালের বৈধ সম্পত্তির অধিকার ফিরে পাক।