বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

কয়রায় গণহত্যা দিবস পালিত: ‘নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস পৌঁছে দিতে হবে’

এস এম এ রউফ (কয়রা) খুলনা
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ভয়াল ২৫শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বক্তারা কালরাত্রির নির্মমতা স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস। আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।
তারা বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com