রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

সাতপোয়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জহুরুল ইসলাম (সরিষাবাড়ী) জামালপুর
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

“এসো হাতে হাত ধরি, সুন্দর একটা সমাজ গড়ি”, “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টায় ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চর-সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম-এর দিকনির্দেশনায় সাতপোয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ১ নম্বর সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম খুশু। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাজু, ইউপি সদস্য মোঃ শাকিল মাহমুদ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফারুক, প্রচার সম্পাদক হায়দার আলী, আহ্বায়ক কমিটির সদস্য ফারুক, হিমেল, শরিফ, জুরন আলী, আনোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও সচেতন নাগরিকবৃন্দ। বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com