রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার

সাতকানিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া পুলিশের তৎপরতায় চুরি হওয়া ইজিবাইক বাশখালি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম বাশখালি থানার চাম্বল ইউনিয়নের আর্দশ গ্রাম হতে ওই ইজিবাইকসহ ২ চোরকে গ্রেফতার করেছে। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন জানান, উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাদুর পাড়া হতে গত ১০ মার্চ দিদারুল আলম নামের এক ব্যাক্তির ব্যাটারি চালিত ইজিবাইক চুরি হয়ে যায়।ইজিবাইক চুরি হওয়ার বিষয়টি থানায় খবর আসলে উদ্ধার করার জন্য পুলিশ গোপনে বিভিন্ন ধরনের তৎপরতা চলমান রাখে।তারই ধারাবাহিকতায় গত শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত বাশখালি থানার চাম্বল ইউনিয়নের আমার নেতৃত্বে ৬ নং ওয়ার্ডের আর্দশ গ্রামে অভিযান পরিচালনা করে চোরাইকৃত ব্যাটারীচালিত ইজিবাইক উদ্ধার করতে সক্ষম হই। এসময় চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরেরা হল বাঁশখালি উপজেলার চাম্বল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদর্শ গ্রামের রওশন আলীর ছেলে মোঃ হাসান(৩২) ও একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ(২৬)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক চুরি হওয়া ইজিবাইকসহ দুই চোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com