রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতি সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল। চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিনশতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে। বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com