রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ভোলার দৌলতখানে মিলন নামের এক ব্যক্তির ফলনশীল কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিলন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলনের স্ত্রী আয়েশা বেগম জানান, প্রায় কয়েক বছর ধরে কলা বাগানের জমিটি ক্রয় সুত্রে মিলন গংরা কলাগাছ চাষ করে আসছেন। হঠাৎ করে পাশ্ববর্তী শফিক গংরা জোরপূর্বক তাদের দাবী করে আজ সকালে শফিকের স্ত্রী ইয়াছমিন, দেয়র আক্তার সহ দলবল নিয়ে ফলনযোগ্য কলা গাছগুলো পরিকল্পিতভাবে কেটে নষ্ট করে দেয়। যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। এবিষয়ে অভিযুক্ত ইয়াছমিন জানান, এই জমি কলা বাগান আমাদের তাই কেটেছি। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com