রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার

হুমায়ুন কবির মুন্সিগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ওদিকে কাজে বাধা দানের মামলার সিয়াম হাওলাদার(২২) নামের ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৭ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় উপজেলার মালখানগর ইউনিয়ন এলাকায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর অভিযান পরিচালনায় করে এ আসামীকে গ্রেফতার করেন। আসামী সিয়াম হাওলাদার(২২) উপজেলার গোড়াপীপাড়া এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, ২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে মিকান মিয়া ও মোজাক্কির এর খাবারের হোটেল এবং হালিম মল্লিক এর সেলুন দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।উক্ত ঘটনা¯’লে ফায়ার সার্ভিস পৌছাইতে সামান্য দেরি হওয়ায় অজ্ঞাতনামা ১২/১৫ জন লোহার রড ও এসএস পাইপ দিয়া ফায়ার সার্ভিস এর পানিবাহী গাড়ীর উইন্ডশিল্ডে/সামনের গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলে সরকারী সম্পদ নষ্ট করে এবং ফায়ার সার্ভিসের সরকারী কাজে বাধা দেয়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু হলে সিরাজদিখান থানা পুলিশ তদন্ত করে। ঘটনায় জারিত সিয়াম হাওলাদার(২২) নামের ১ জন আসামীকে গ্রেফতার করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com