রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাড়াশে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সাতকানিয়া থেকে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প সরকার স্বীকৃত বোর্ড পরীক্ষায় শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়ার ঈর্ষণীয় সাফল্য এম্বুলেন্স সিন্ডিকেট এর দৌরাত্ম ! মঠবাড়িয়ায় কমপ্লেক্সের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা কালিগঞ্জ শিক্ষক সমিতির গাইড বাণিজ্য, প্রায় অর্ধকোটি টাকার চাঁদাবাজির অভিযোগ কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা দাগনভূঞায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চরম সংকট, ভোগান্তিতে বাইকাররা সিরাজদিখানে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কাজে বাধা দানের মামলার ১ জন আসামী গ্রেফতার সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করা আমাদের কর্তব্য-আমান উল্লাহ আমান

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঢাকা-২ আসনের এমপি ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করা আমাদের কর্তব্য। তিনি যখন যা নির্দেশ দেন তা আমরা পালন করে থাকি। তিনি সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশে কেরানীগঞ্জ অভিযান অব্যাহত রেখেছি। আমরা ইতি মধ্যে গত শনিবার কেরাণীগঞ্জ উপজেলা চত্বর পরিস্কার করেছি। কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আশপাশ পরিস্কার করে হাসপাতালটি পরিদর্শন করেছি। অবশেষে কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় ২০ শয্যা হাসপাতাল পরিষ্কারের অভিযানে নেমেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও দেশের মানুষকে ভালবেসে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্যের কার্ডের ব্যবস্থা করেছেন। তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের কালী উঠার আগে তা বাস্তবায়ন করেছেন। গতকাল শনিবার সকালে কেরাণীগঞ্জের ঢাকা-২ আসনের হযরতপুর এলাকায় বিশ শয্যা হাসপালের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শেষ উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওমর ফারুক, কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: আব্দুল মুকাদ্দেস, সেনেটারী কর্মকর্তা শাহীন, কেরাণীগঞ্জ মডেল উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা রুহুল আমিন, মোজাম্মেল, মো: নাজিম, জহির। যুব নেতা আসাদুজ্জামান রিপন, রুবেল মাদবর প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com