বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করা মোটেই সমুচিত নয় : ওবায়দুল কাদের

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

সিলেটের চিকিৎসকের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করা মোটেই সমুচিত নয়। করোনা মোকাবেলা সকলের ভূমিকা রাখা দরকার। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করা জনগণ ও দেশের জন্য সমুচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ সময় সকলের ঐক্যের মনোভাব থাকা ভালো। এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।

শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা। তাই আমাদের দেশও করোনায় আক্রান্ত, কিন্তু দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকি তাহলে আমাদের জয় হবেই ইনশাল্লাহ। তাই ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।

ত্রাণ বিতরণের কমিটি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল ইউনিয়নের ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের স্বচ্ছতায় সহযোগিতা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেয়া হবে না।

এই সংকটে চিকিৎসক, নার্স আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাই সচেতন হয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে। সবাই সচেতন হলেই এই সমস্যা থেকে থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা, তবে করোনা প্রার্দুভাবে ইউরোপ এবং আমেরিকার তুলনায় আমরা ভালো আছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করতে পারলে কাল মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ।

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস।করোনাভাইরাসের কারনে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্যে চিরভাস্বর বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com