বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সৌদিতে শুক্রবার থেকে রোজা শুরু

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

বুধবার (২২ এপ্রিল) সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শুরু হবে রমজান মাস।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। তবে সৌদি আরবে সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে রোজা পালন ও ঈদ উদযাপন করা হয়।

বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক মোহাম্মদ আল আমিন।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। সিয়াম মুসলমানদের প্রশিক্ষণের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।

এবার করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হয়েছে। শুধুমাত্র প্রধান দুই মসজিদে সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com