বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে সেতু ভেঙ্গে নদীতে, চলাচলে দুর্ভোগ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

টাঙ্গাইলের গোপালপুরে বৈরাণ নদীর সেতু ভেঙ্গে পানিতে পড়ে গেছে। শুক্রবার সকালে পৌরশহরের কালিমন্দির সংলগ্ন কোনাবাড়ী হাটে প্রবেশ মুখের সেতুটি ভেঙ্গে পড়ে। পারাপারের জন্য নদীর উপর বিকল্প কোনো ব্যবস্থা না করায় জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। জানা যায়, ১৯৯২ সালে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণকাজে অপরিকল্পিত ও নিন্মমানের উপকরণ ব্যবহারের ফলে তিন বছরের মাথায় দুটি পিলার আগলা হয়ে যায়। পরে আরো দু’টি পিলারের একই অবস্থা হয়। রেলিং ভেঙ্গে পড়ায় বাঁশ দিয়ে রেলিং তৈরী করা হয়। সেতুর পিলারে কয়েক জায়গায় ফেটে যাওয়ায় কর্তৃপক্ষ এটিকে কয়েক বছর আগেই বিপজ্জনক ঘোষণা করেন। সংস্কারের অভাবে সেতুটি অচলাবস্থায় পড়লেও প্রতিদিন এর উপর দিয়ে মানুষসহ যানবাহন পারাপার করে আসছিল। অতিরিক্ত চাপের ফলে এটি ভেঙ্গে নদীতে পড়ায় নগদাশিমলা ও হাদিরা ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তাদেরকে প্রায় এক কিলোমিটার ঘুরে থানাব্রীজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানান। পৌর মেয়র রকিবুল হক ছানা বলেন, এটি পুরোনো একটি ফুটব্রীজ ছিল। পাইলিং ছাড়া নির্মাণ করায় অতিবৃষ্টির কারণে সকালে এটি ভেঙ্গে পড়েছে। পৌরসভায় তেইশ কোটি টাকার একটি বরাদ্ধ পাওয়া গেছে। সেখান থেকে শুস্ক মৌসুমে এখানে বড় একটি সেতু নির্মাণ করা হবে। এখন চলাচলের জন্য বড় আকারে একটি বাঁশের সেতু তৈরি করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com