শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬৭ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

করোনাভাইরাস মহামারিকে ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র। প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। ফলে সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া, দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬৭ হাজার ৪৪৪ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে শনিবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১ হাজার ৬৯১ জন। আর ওই সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ২৯ হাজারের বেশি মানুষ।

এর একদিন আগে শুক্রবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৮৯৭ জন। আর নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৩৬ হাজারের বেশি মানুষ। অর্থাৎ করোনা নিয়ন্ত্রণে এখনও তেমন সফলতা দেখাতে পারেনি ট্রাম্পের দেশ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর হচ্ছে দেশটির করোনাভাইরাসের মূল কেন্দ্র এবং সেখানে এ পর্যন্ত ১৮ হাজার মানুষ মারা গেছে। সেখানে এত বেশি মাত্রায় মানুষ মারা গেছে যে, প্রশাসন গণকবর দিতে বাধ্য হয়েছে। এই অবস্থায় লকডাউনের পক্ষে সাফাই গেয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের চাকরিহীন লোকজন যে লকডাউনের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন, এ বিষয়ে তিনি সচেতন রয়েছেন। কিন্তু করোনভাইরাসে উদ্ভূত পরিস্থিতি উপলব্ধি করারও প্রয়োজন রয়েছে।

কুমো আরও বলেন, লকডাউন শিথিল করার আগে এই মহামারির ক্ষয়ক্ষতির দিকগুলো সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইচ্ছুক।

সূত্র: আল জাজিরা/ ওয়ার্ল্ডোমিটার

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com