বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

বরিশাল বিভাগে মোট আক্রান্ত ১৩৫ জন

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। মারা গেছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি বরিশাল জেলার।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি মাসের ৯ এপ্রিল থেকে শুরু করে ৫ মে পর্যন্ত বরিশালে ৪৫ জন, বরগুনায় ৩৩ জন, পটুয়াখালীতে ২৯ জন, ঝালকাঠিতে ১২ জন, পিরোজপুরে ১১ জন ও ভোলায় ৫ জন সহ মোট ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর সুস্থ হয়েছেন বরিশাল জেলায় ২৫ জন, বরগুনায় ১৪ জন, পটুয়াখালীতে ৪ জন, ঝালকাঠিতে ২ জন ও পিরোজপুরে ১ জনসহ মোট ৪৬ জন।

এছাড়া বরিশালের মুলাদীতে ১ জন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ জন ও দুমকিতে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com