বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় ইউপি সদস্যসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

কুমিল্লায় টেকনিশিয়ানের সহযোগী ও ইউপি সদস্যসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে দুই জন, মুরাদনগর তিন জন, লাকসামে দুই জন, দেবিদ্বার দুই জন ও মনোহরগঞ্জের একজন রয়েছেন।

সূত্র আরও জানায়, লাকসামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগে আক্রান্ত প্যাথলজি টেকনিশিয়ানের এক সহযোগী ও মুদি দোকানি নতুন করে আক্রান্ত হয়েছেন। মুরাদনগরে তিনজন আক্রান্তের মধ্যে একজন ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য রয়েছেন।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৭৬৬টি নমুনার মধ্যে দুই হাজার ৩৩৭টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। সুস্থ হয়েছেন ২৬ জন। মৃত্যু হয়েছে চার জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com