বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সৌদিতে করোনায় আরও ৯ বাংলাদেশির মৃত্যু,মোট ৬৪

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও ৯ প্রবাসী বাংলাদেশি মারা গেছে। এ নিয়ে সৌদিআরবে করোনায় প্রাণ গেল ৬৪ বাংলাদেশির।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো: ফখরুল ইসলাম জানান, সৌদিতে মৃত্যুবরণকারী ৬৪ জনের মধ্যে রিয়াদে (দূতাবাসের অধীক্ষেত্র , পুর্বাঞ্চল) ৯ জন এবং জেদ্দা (কনসুলেটের অধীক্ষেত্র, পশ্চিমাঞ্চল) ৫৫ জন।

গত ২মার্চ থেকে সৌদিতে সংক্রমণ শুরু হয় করোনাভাইরাসের। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় এ পর্যন্ত ৩লাখ ৭৬ হাজার ৬০৭ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ৩০ হাজার ২৫১ জনের কভিড-১৯ পজিটিভ হিসাবে শনাক্ত করেছে। এর মধ্যে মারা গেছেন ২০০ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন। বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৬২০ জন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সৌদিতে ৩৭১৭ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এর মধ্যে ৩হাজার ৫৯১ জন পুরুষ এবং ১২৬ জন নারী রয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com