শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামে করোনায় বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজন বিএনপি নেতা মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন মারা গেলেন। জেলায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসকান্দর উল্লাহ (৫৪) নামে ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘ব্রংকাইটিসে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ৩ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়। তিনি দুইদিন সুস্থ ছিলেন। আজ (বুধবার) সকালে হঠাৎ অবস্থার অবনতি হয়। এরপর তিনি মারা যান।’

ডা. অসীম কুমার বলেন, ‘সম্ভবত তিনি ধূমপায়ী ছিলেন। আমাদের প্রচলিত যে চিকিৎসা, সেটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু বাঁচানো যায়নি।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, মৃত এসকান্দর আগে নগরীর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসকান্দর উল্লাহ’র মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শোক জানিয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com