বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এম পি মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে গাছের চারা বিতরণ করেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার “মুজিববর্ষের আহবান তিনটি করে গাছ লাগান” স্লোগানে একাত্বতা পোষণ করে জাতীয় পার্টির ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে পৌরসভা সহ ৯টি ইউনিয়নে ৩০০টি গাছের চারা বিতরণ করেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি। ১০ আগষ্ট মঙ্গলবার সকালে সোনাগাজী ফুড গার্ডেন সত্তরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান। চারা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ১নং সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক পাটোয়ারী, সহ-সভাপতি হাসান রাজা চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার আনিছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গিয়াস উদ্দিন, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ, মঙ্গলকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার। এসময় আরো উপস্থিত ছিলেন বগাদানা ইউনিয়ন জাতীয় পার্টির সভপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার সিরাজদ্দ্যোহ, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আর্মি আবদুল হক, চরচান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সতাপতি আমিন শরিফ, সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com