বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় একদিনে করোনায় আক্রান্ত আরও ১৬, মৃত্যু ১

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

কুমিল্লায় নতুন করে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। একইসময় এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন একজন।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৫০ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগরে ৮ জন, দেবিদ্বারে ৪ জন, লালমাইয়ে ২ জন, সিটি কর্পোরেশনের ২ জন ও চৌদ্দগ্রামের ১ জন রয়েছেন। এবং জেলায় করোনায় মৃতের সংখ্যা মোট ৭ জন। মৃত ব্যক্তি দেবিদ্বারের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া এই পর্যন্ত মোট ২৯ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ জন।

শনিবার (৯ মে) দুপুর ২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।

ডা. নিয়াতুজ্জামান জানান, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৭৭৯ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৫০ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ জন। আর মারা গেছেন ৭ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com