শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ড্রেসিংরুমের ‘লড়াই’ নিয়ে যা বললেন সোহান

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

প্রায় সাড়ে চার বছর পর জাতীয় দলে ফিরেছেন। শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালের ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর দীর্ঘ বিরতি। সেই বিরতি কাটিয়ে ফিরেই জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ রানের হার না মানা ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। গত জুলাইয়ে হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তার ওই ইনিংসটি তিনশোর্ধ্ব লক্ষ্য তাড়া করতে রেখেছিল বড় ভূমিকা। নতুন করে তার উপস্থিতি জানানও দিয়েছেন তাতে। এরপর জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজে সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি করতে না পারলেও মাঠে সোহানের কিপিং আর প্রাণবন্ত উপস্থিতি দলকে চাঙা রেখেছে।
তিনি যে পজিশনে খেলেন, দায়িত্বটা আসলে ফিনিশারের। তাই বড় রান নিয়ে দুশ্চিন্তা করছেন না সোহান। ২৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বরং দলের জন্য যে কোনোভাবে অবদান রাখার লক্ষ্য। তাই মুখে এমন কথা, ‘আমার কাছে সব সময়ই মনে হয় দলের জন্য কার্যকর কিছু করা অনেক জরুরি। নিজে ৫০ কিংবা ১০০ করলাম, কিন্তু দল হারল, তাতে তো দলের কোনো উপকার হবে না। তার চেয়ে দল জেতানোয় অবদান রাখা বড়। সেটা যদি ৫/১০ রানও হয়, আর তাতে যদি দলের উপকার হয়, আমার কাছে অনেক বড়।’
জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সোহানের নিয়মিত সুযোগ পাওয়ার বড় একটা কারণ, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অনুপস্থিতি। মুশফিক ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তাই সোহানের কপাল পুড়তে পারে। তবে এসব নিয়ে ভাবেন না তরুণ এই উইকেটরক্ষক। ড্রেসিংরুমে এই সুস্থ লড়াইটাকে ইতিবাচকই মনে করছেন তিনি। দলের যে ১১ জন খেলে, তাদের সবসময়ই অন্যরা সমর্থন দেয়, জানালেন সোহান। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং বা কম্পিটিশন বলতে বাংলাদেশ টিমের ড্রেসিংরুম খুব ভালো একটা অবস্থায় রয়েছে। আমরা ১৫ জন বা ২০ জন, যে কয়জনই থাকি; তারপরও সবাই চাই যে ১১ জন খেলছে তারা যেন ভালো করে। যেটা দল হিসেবে খুব গুরুত্বপূর্ণ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com