বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

করোনায় আরব আমিরাতে প্রাণহানি ৩১ বাংলাদেশির

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৩১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৌলভীবাজারের মোহাম্মদ সেলিম উদ্দিন প্রায় ১৪ দিন করোনার সঙ্গে লড়াই করে গত রোববার (১০ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা যান। সোমবার (১১ মে) দুবাইয়ের মুহাইছেনা কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়। এছাড়া করোনায় মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার রফিক আলী। ১০ মে রাস আল খাইমায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয় করোনায় মৃত চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোরা ইউনিয়নের বাদশা মিয়ার মরদেহ। চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের দুই সহোদর শাহ আলম ও বেদারুল ইসলামের মরদেহও দাফন করা হয় স্থানীয় কবরস্থানে।

৩ মে রাস আল খাইমায় দাফন সম্পন্ন হয় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দিদারুল ইসলাম বাবুলের। আবুধাবির বানিয়াছ কবরস্থানে দাফন করা হয় চাঁদপুরের ইদ্রিস ভূঁইয়াকে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আল আইন আল ফুয়াতে সৌভন মিত্র নামে একজনের সৎকার করা হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিটন কান্তি সাহার মরদেহর সৎকারের প্রস্তুতিও নেয়া হচ্ছে।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩১ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তাদের প্রায় প্রত্যেকের মরদেহ সমাহিত করা হয়েছে স্থানীয় বিভিন্ন কবরস্থানে। এছাড়া দু-একজনের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। সম্প্রতি দূতাবাসকে সরাসরি অবগত করার আগেই কিছু মরদেহের দাফন হয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com