বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

কুমল্লিায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে জেলার মুরাদনগর উপজেলা ১০ জন। বাকি দু’জন নাঙ্গলকোটের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭১ জন।

কুমিল্লায় করোনার নতুন করে মৃত্যু হয়েছে একজনের। এনিয়ে ভাইরাসটিতে জেলায় মোট নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনা জয় করে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। এর মধ্যে নতুন করে লাকসামের তিনজন, মনোহরগঞ্জে একজন, দাউদকান্দিতে একজন ও তিতাসে একজনসহ মোট ৬ জন সুস্থ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৯৫ জনের জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৪৫৩ জনের। এদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৭১ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। আর মারা গেছেন ৯ জন।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com