বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আক্রন্ত আরও ৩ রোহিঙ্গা

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জনের পজিটিভ আসে। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) এক রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা। তার বাড়ির আশে-পাশের ৫ হাজার রোহিঙ্গাকে লকডাউন করেছে প্রশাসন।

উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। রোহিঙ্গা চার জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন একজন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com