বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৪৭ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ১৬ ও ১৭ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৭ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১৩৩ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

নোয়াখালীতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার ল্যাব রয়েছে ২টি। একটি আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে অপরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com