শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেনীতে করোনায় আক্রান্ত আরও ৪ জন , মোট ৬৫

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ফেনীতে এক ডাক্তারসহ নতুন করে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫। সুস্থ হয়েছেন ১০জন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রুবায়িত বিন করিম জানান, আক্রান্তদের মধ্যে ১ জন সোনাগাজীর, ১ জন দাগনভূঞার ও ২জন পরশুরামের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোনাগাজীর আক্রান্ত ব্যক্তি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (৫৫)। এছাড়া পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর গ্রামের এক গণমাধ্যম কর্মী (৩৫) ও তার ৩ বছরের সন্তানও করোনা আক্রান্ত হয়েছে। দাগনভূঞা উপজেলার আক্রান্ত ব্যক্তি মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের অধিবাসী (২৫)।

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মোট ১০ জন সুস্থ হয়েছেন। করোনা সন্দেহে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৩০ জনের। ফলাফল পাওয়া গেছে ৯৬৪ জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com