সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১২ জন,মোট ১৮৬

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৬ জন। মঙ্গলবার (১৯ মে) সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।

তিনি জানান, গত ১৭ ও ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৮ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১৪৩ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এখন পর্যন্ত ৪ জন করোনায় মারা গেছেন।

নোয়াখালীতে দ্রুত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলায় দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলার সীমান্তবর্তী আটটি প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com