সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ২০ জন, মোট ৩৭২

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

কুমিল্লা জেলায় ইউপি সচিব, ওটি বয়সহ নতুন করে আরও ২০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে করোনা ভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৭২ জন। এদিকে করোনা জয় করে জেলার আদর্শ সদরে একজন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬২ জন। তবে নতুন করে কেউ মারা যাননি। কুমিল্লায় এই পর্যন্ত মোট মারা গেছেন ১৪ জন। বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ২০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলার চান্দিনায় একজন ইউপি সচিবসহ দুইজন, লাকসামে ওটি বয়সহ দুইজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, মুরাদনগরে দুইজন, বুড়িচংয়ে পাঁচজন, চৌদ্দগ্রামে একজন, সদর দক্ষিণে একজন, নাঙ্গলকোটে দুইজন এবং কুমিল্লা সিটিতে দুইজন রয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com