বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেনীতে নতুন আক্রান্ত আরও ৪ জন,মোট ৮১

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

ফেনীতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮১ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩৬ জন। মারা গেছেন দুইজন। বুধবার (২৭ মে) সকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে চারজনের করোনা পজিটিভ আসে। আক্রান্ত চারজনের মধ্যে দুইজন শহরের ডাক্তারপাড়ায় বসবাস করেন। একজন উকিলপাড়া ও একজন সোনাগাজীর বাসিন্দা। আক্রান্তদের সবাই পুরুষ। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভূঞার ১৪ জন, সোনাগাজীতে ১০ জন, পরশুরামে সাতজন, ফুলগাজীতে পাঁচজন। বাকি চারজন চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com