বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দশমিনা প্রেসক্লাবের সহ-সভাপতির বাবা’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শুক্রবার

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
মরহুম মুজাফফর আলী খলিফা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সদালাপী, বিনয়ী, সমাজসেবক, প্রচার বিমুখ, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ বলে খ্যাত মরহুম মুজাফফর আলী খলিফার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (২৯ মে)।

এই উপলক্ষ্যে মরহুমের দশমিনার নিজস্ব বাসভবন ছাড়াও উপজেলার বিভিন্ন এতিমখানায় মিলাদ, কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বনানী সামরিক কবরস্থানে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া-মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

মরহুম মুজাফফর আলী খলিফা পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল ও দৈনিক গণজাগরণ পত্রিকার দশমিনা প্রতিনিধি নাসির আহমেদ’র পিতা।

উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে দশমিনা উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাদা মনের মানুষ নামে খ্যাত মরহুম মুজাফফর আলী খলিফা (৯৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

এমআইপি/প্রিন্স/এমএস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com