বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতন করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৭ জন। একই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ২৮ জনে। আর আক্রান্ত হয়েছে ১ হাজার ১ জন।

রোববার (৭ জুন) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি বলেন, গত ৪ ও ৫ই জুন আক্রান্তদের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। ৬ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ৭৬৮ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। জেলায় ইতিমধ্যেই ১৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মোমিনুর রহমান জানান নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিতে বেগমগঞ্জে সর্বোচ্চ- ৪৫৫, সদরে-২৩৬, চাটখিলে-৭১, সোনাইমুড়ীতে-৫৫, কবিরহাটে-৭৫, কোম্পানীগঞ্জে- ৯, সেনবাগে-৬৬, হাতিয়া-৬ ও সুবর্ণচরে-২৮ জন।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্রগুলো ৭ই জুন পর্যন্ত ৩য় দফায় লকডাউন করা হয়েছে।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com