বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে পৃথক বজ্রপাতে দুটি গরুর মৃত্যু, নারীসহ আহত ৩

হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন :
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১২জুন) সন্ধ্যায় উপজেলার হাসান নগর ও টবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালের দিকে একটু বৃষ্টি হলেও বিকাল থেকে আকাশের অবস্থা ছিলো বেশ ভালোই। কিন্তু সন্ধ্যায় হঠাৎ আকাশে ঘন ঘন বিজলির চমক সাথে বজ্রপাতের বিকট আওয়াজ সহ সারা এলাকা ঘোর অন্ধকার হয়ে পৃথকভাবে হাসান নগর ও টবগী ইউনিয়নে দুটি বজ্রপাতের সৃষ্টি হয়।

এতে হাসান নগর ৬নং ওয়ার্ডের মোঃ মিন্টু বিশ্বাসের ছেলে মোহাম্মদ হাতেম এর গরু ঘরের পাশে একটি গাছে বজ্রপাত হলে বিকট শব্দে গরু ঘরে থাকা দুটি গরুরই মৃত্যু হয়। এসময় ৫নং ওয়ার্ডের সেলিম ডাক্তারের ছেলে মোঃ শামীম(১৫) আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময়ে ৬নং ওয়ার্ডের আঃ মান্নানের ছেলে মোঃ রাফি(১৪) আহত হয়।

মির্জাকালু পুলিশ ফাঁড়ির এসআই জামাল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com