শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে যুবলীগের গাছের চারা রোপন ও বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নির্দেশে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। “গাছ লাগাই, জীবন বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ২২০০টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় ও সোনাপুর দাখিল মাদ্রাসায় উপজেলা যুবলীগের বিভিন্ন নেতৃবৃ› গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক কৌশিক আহম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, চরমোহনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম হাজারী, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জহির হোসেন পাটওয়ারী, শওকত ভূঁইয়া ও যুবলীগ নেতা রাশেদুল হায়দার রকি প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের কাছে রোপন ও বিতরণের জন্য গাছের চারা তুলে দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বলেন, প্রাথমিকভাবে আমরা আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২২০০টি গাছের চারা বিতরণ করি। আমরা মনে করি পরিকল্পিতভাবে বসত বাড়ির আঙ্গিনায় ও তার আশপাশে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, গাছ বায়ুমন্ডলের ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভূমি ক্ষয়রোধ ও ঝড়-তুফান থেকে ঘরবাড়িকে রক্ষা করে। ভবিষ্যতে আমরা কেন্দ্রী ও জেলা যুবলীগের নির্দেশে আরো ব্যাপক হারে গাছের চারা রোপন ও বিতরণ করতে পারবো।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com