শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরের রামগতিতে নারীসহ ৩ জনের করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রামগতিতে এক নারীসহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র নিশ্চিত করে জানান, সোমবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এই ৩জন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের একজন নারী, ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের একজন, অপরজন উপজেলার বড়খেরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় রামগতি উপজেলার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিভিন্ন উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com