শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই চালক নিহত

রায়পুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে পাথরের কংকরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) ভোর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি। তবে তারা নারায়গঞ্জ ও মুন্সিগঞ্জের বাসিন্দা।

জানা গেছে, শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ঘটনাস্থলে খালে পড়ে আছে। গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান। ট্রাক চালককে (৪৫) উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com