বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২,৭৩৮, মৃত্যু ৫৫

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭জন।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ১ হাজার ৯০৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com