বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এ সিদ্ধান্ত হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়াসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা এতে অংশ নেন।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেইসঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পরে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, শহরের শহীদী মসজিদে সকাল ৮টা ও ৯টায় পর পর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পাগলা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাবু/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com