সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক বিক্রি ও সেবন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধভাবে জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার মীরপুর বাজারে হলিয়ারপাড়া এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে মীরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রউফ ও সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু।
মানববন্ধনে মীরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি বাদশা মিয়া, আব্দুল খালিক, হাজী রজব আলী, জলিল মিয়া, মুজিবুর রহমান, আসক আলী, নুরুল ইসলাম নুনু, আশিক আলী, আব্দুল তাহিদ, ছয়ফুল আলম, রুমন মিয়া, নজম উদ্দিন, আব্দুল হানান, আব্দুল মনাফ, আব্দুল সাহিদ, আরশ আলী, তেরাব আলী, আব্দুল লতিফ, আব্দুল করিম, জসিম উদ্দিন, রাজন আহমদ, দুলাল আহমদ, শিপন মিয়া, রুপন মিয়া, রুবেল মিয়া, অপু মিয়া, রাসেল মিয়া, আব্দুল কাহার, তামিম আহমদ, জুবেল আহমদ, জুনেদ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, তানভির আহমদ, মাহবুব আহমদ, মারজান আহমদ, তাওহিদ আহমদ, মাহমুদ আহমদ, সাহেদ বাশার, আলী আকবরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, চিহ্নিত একটি চক্র এলাকায় চুরি, গরু-ছাগল তুলে নেওয়া, জায়গা দখল এবং ইয়াবা-ফেনসিডিলের মতো মাদকের কারবারের সঙ্গে জড়িত। তাদের কর্মকা-ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও দাবি করেন তারা। বক্তারা বলেন, এসব কর্মকা-ের কারণে এলাকার স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এলাকাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এবং জগন্নাথপুর পুলিশ প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
সংবাদ শিরোনাম
জগন্নাথপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
-
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০৩:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























