লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ, এই খবরটি পুরোনো। তবে পারফরম্যান্স এখনও রয়ে গেছে আগের মতোই। গালাতাসারাইয়ের বিপক্ষে ৪- গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। অন্য গোলটিতে করেছেন অ্যাসিস্ট।
এই হারে মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ইস্তাম্বুলের দলটি।
ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেন মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দারুণ গতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।
এরপর ৩৯ মিনিটে নোয়া সাভিওলোর করা দ্বিতীয় গোলটিতেও সহায়তা করেন সালাহ।
প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগমুহূর্তে দলের তৃতীয় ও তার দ্বিতীয় গোলের দেখা পায় সালাহ। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি।
নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন ম্যাচের ৮০তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে অর্ধেকেরও বেশি মাঠ পাড়ি দেন সালাহ। তাকে বাধা দেওয়ার মতো গালাতাসারাইয়ের কোনো খেলোয়াড়ই তখন কাছে ছিলেন না। এরপর তার চিরচেনা পাশ দিয়ে নেওয়া শটে বল জালে জড়িয়ে যায়।
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তুরস্কের লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ট্রাবজোনস্পোর। শীর্ষে থাকা গালাতাসারাইয়ের চেয়ে তারা ৩ পয়েন্ট পিছিয়ে।
সংবাদ শিরোনাম
৪ গোলে জিতলো ট্রাবজনস্পোর
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ১০:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 22
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























