ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

মুম্বাইতে টি-২০’র একটি দলই বিক্রি হলো ১৩৮ কোটি টাকায়!

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বড় পরিসরে এগিয়ে যাচ্ছে টি২০ মুম্বাই লিগ। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বুধবার জানিয়েছে, আসন্ন মৌসুমে লিগে যুক্ত হচ্ছে নবম ফ্র্যাঞ্চাইজি। নতুন দলটি প্রতিনিধিত্ব করবে নবি মুম্বাই অঞ্চলকে।
নতুন ফ্র্যাঞ্চাইজিটির পরিচালন স্বত্ব পেয়েছে আসপেক্টস স্পোর্টস। ছয় বছরের জন্য তাদের কাছে এই স্বত্ব বিক্রি করা হয়েছে ১০৬ কোটি ৮৮ লাখ রুপিতে (প্রায় ১৩৮ কোটি টাকা)। এর মধ্যে প্রথম মৌসুমের জন্য দিতে হবে ১২ কোটি ২১ লাখ রুপি। লিগের সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে এই সংযোজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নবি মুম্বাইকে নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত করার ফলে টি২০ মুম্বাই লিগের পরিধি আরও বাড়বে। বিশেষ করে এই অঞ্চলের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরি হবে। উদীয়মান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বড় মঞ্চে নজরে আসার সুযোগ পাবেন। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিঙ্কা নায়েক বলেন, ‘টি২০ মুম্বাই লিগের নবি মুম্বাইয়ে সম্প্রসারণ আমাদের সেই লক্ষ্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে আমরা মুম্বাইয়ের ক্রিকেটীয় পরিম-লের প্রতিটি প্রান্তে খেলাটিকে আরও কাছে নিয়ে যেতে চাই। নবম ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় শুধু লিগের পরিধিই বাড়বে না, উদীয়মান ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও বাড়বে।’
তিনি আরও বলেন, ‘আমরা আসপেক্টস স্পোটসকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। লিগকে আরও শক্তিশালী করা এবং ক্রিকেটের পরবর্তী প্রজন্মের প্রতিভা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
টি২০ মুম্বাই লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজদীপ গুপ্তও নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, নবম দল যোগ হওয়া লিগের বিবর্তনের নতুন একটি অধ্যায়ের সূচনা করছে।
রাজদীপ গুপ্ত বলেন, ‘নবম ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়া টি২০ মুম্বাই লিগের বিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়। আমরা সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো লিগকে আরও শক্তিশালী ও টেকসই একটি ক্রিকেটীয় কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে ক্রিকেটারদের বেড়ে ওঠার সুযোগও বাড়বে।’তিনি আরও বলেন, ‘এটি আমাদের অংশীদারদের জন্য আরও বেশি মূল্য তৈরি করতে এবং পুরো অঞ্চলের দর্শকদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে। আসপেক্ট স্পোর্টসের অন্তর্ভুক্তি এবং নবি মুম্বাইয়ে লিগের সম্প্রসারণ আমাদের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। আমরা টি২০ মুম্বাই লিগকে আরও বড় ও দীর্ঘস্থায়ী একটি ক্রীড়া সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।’
টি২০ মুম্বাই লিগটির মুখ হিসেবে এর সঙ্গে যুক্ত আছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাও। সর্বশেষ ২০২৬ আসরেও ভারতের একাধিক তারকা ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, শার্দুল ঠাকুর, সরফরাজ খান ও তুষার দেশপান্ডে।
ভারতের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কারণে ২০২৬ সালের আসরটি লিগটির আকর্ষণ ও মর্যাদা আরও বাড়িয়েছে। এবার নবম ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় সেই পরিসর আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।
নবি মুম্বাইকে প্রতিনিধিত্ব করা নতুন দলটি যুক্ত হওয়ায় মুম্বাই ও আশপাশের অঞ্চলের আরও বেশি ক্রিকেটার টি২০ মুম্বাই লিগের প্রতিযোগিতামূলক কাঠামোর মধ্যে আসার সুযোগ পাবেন। একই সঙ্গে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য তৈরি হবে নিজেদের প্রতিভা তুলে ধরার আরও একটি বড় মঞ্চ।
ছয় বছরের জন্য ১০৬ কোটি ৮৮ লাখ রুপির চুক্তি এবং প্রথম মৌসুমে ১২ কোটি ২১ লাখ রুপির নির্ধারিত অর্থের মাধ্যমে নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন টি২০ মুম্বাই লিগের সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেও সামনে এনেছে। নবম দল নিয়ে এখন লিগটির পরবর্তী মৌসুমে আরও বিস্তৃত পরিসরে প্রতিযোগিতা হওয়ার অপেক্ষা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

মুম্বাইতে টি-২০’র একটি দলই বিক্রি হলো ১৩৮ কোটি টাকায়!

আপডেট সময় ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬