ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

আমিরুলের জোড়ায় টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

সুদিন ফিরছে। জয়ে ফিরেছে বাংলাদেশ। এশিয়ান গেমস হকিতে টানা দুই হারের পর এবার টানা দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল শনিবার ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আমিরুল ইসলামরা। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। তবে গোলের দেখা পায় স্বাগতিকরা।
ষষ্ঠ মিনিটে দলকে লিড এনে দেন ফাতুর মোহাম্মদ।
সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার ৪ মিনিটে আগে দলকে সমতায় ফেরান আমিরুল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।
তৃতীয় কোয়ার্টারে শুধু আধিপত্যই দেখায়নি দ্বিগুণ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৩১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। এবারেরটি পেনাল্টি কর্নার থেকে। ৬ মিনিট পর ব্যবধান ৩-০ করেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।
চতুর্থ কোয়ার্টারে কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে শীর্ষে আছে তারা। ম্যাচটি আগামী ২৮ সেপ্টেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

আমিরুলের জোড়ায় টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

আপডেট সময় ০৮:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬