ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গিল ১১০ ও কোহলি ১৩৯ রান করেন। থিরুভানান্থাপুরামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলকে ১৩৫ রানের সূচনা এনে দেন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস।
ক্যাম্পবেল ৬২ রানে থামলেও ওয়ানডেতে ২৬তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান গ্রেভস। ১২টি চারে ১০৮ বলে ১০১ রান করেন তিনি।
এছাড়া মিডল অর্ডারে আমির জাঙ্গু ৪৩ বলে অপরাজিত ৫৮ এবং রোস্টন চেজ ২৪ রান করেন। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের স্পিনার কুলদীপ যাদব।
জবাবে ৭৪ রানের সূচনা এনে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। ৩২ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে ১৩২ বলে ১৫১ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করে দেন গিল ও কোহলি। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন গিল। ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ বলে ১১০ রানে থামেন তিনি।
তৃতীয় উইকেটে ঋুতুরাজ গায়কোয়াড়ের সাথে ৪৬ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি করেন কোহলি।
শেষ পর্যন্ত ১০ চার ও ৯ ছক্কায় ৮৮ বলে ১৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে ভারতের শচীন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেন কোহলি।
দ্রুত ১৫ হাজার রান করার পথে টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন কোহলি। টেন্ডুলকার ৩৭৭ ইনিংসে এবং কোহলি ৩০৩ ইনিংসে ১৫ হাজার পূর্ণ করেন।
গুহাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

আপডেট সময় ০৮:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬