ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে ‘রামায়ণ’

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:২৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 51

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।
মুক্তির এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও অগ্রিম বুকিংয়ে ছবিটির আয় ইতিমধ্যে ১০ কোটির কাছাকাছি পৌঁছেছে বলে খবর।
ট্রেড বিশেষজ্ঞদের শুক্রবারের হিসাব অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির প্রথম দিনের জন্য এখন পর্যন্ত ৮ কোটি ১৬ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে এই আয়ের একটি অংশ নির্মাতাদের পক্ষ থেকে আগে থেকেই সংরক্ষিত বা বিশেষ কারণে বরাদ্দ রাখা আসনের। সেগুলো বাদ দিলে সাধারণ দর্শকদের কাছ থেকে টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি।
অগ্রিম বুকিংয়ের হিসাবে, মুক্তির প্রথম দিনে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির জন্য নির্ধারিত হয়েছে ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে বলে জানা গেছে। শহরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে।
দর্শকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে টিকিটের দামও।
মুম্বাইয়ে দুপুর ও সন্ধ্যার প্রদর্শনীর জন্য টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত। তবে এই দাম মূলত ৫, ৬ ও ৭ নভেম্বরের হেলান দেওয়া বিশেষ আসন বা রিক্লাইনার সিটের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যেই রয়েছে।
প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।
অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা অব্যাহত থাকলে মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে শুরু করেছে ‘রামায়ণ’

আপডেট সময় ১২:২৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬