চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান হযরত উম্মে ছালমা (রঃ) সোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার শুকরানা মাহাফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। গত ১৬ নবেম্বর সোমবার সকাল ১১ টায় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল-কোরআন মডেল একাডেমী বায়েজিদ চট্টগ্রাম এর প্রধান পরিচালক ও সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখা এম, রফিক দিদার, প্রধান বক্তা ছিলেন, আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা শাহাদাৎ হোসেন,বিশেষ অতিথি ছিলেন, জসিম উদ্দীন চৌধুরী, ডা: আলী আহমদ,অভিভাবক সদস্য ও পুটিবিলা ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, আব্দুল বারী,আব্দুল খালেক, মো: ইউনুছ, সার্বিক তত্বাবধান অত্র মাদ্রাসার সুপার, মাওলানা আব্দুল হামিদ। সমাবেশে বক্তারা বলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা মাওলানা আব্দুস সোবহান অনেক কষ্ট করে এই দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।আপনাদের মেয়েরা এখানে পড়তে আসেন বলে শুধু মাদ্রাসা কতৃপক্ষের পাশাপাশি আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। আপনার মেয়ে আশা যাওয়ার পথে কোন সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। পড়াশোনা ঠিকভাবে করতেছে কিনা খেয়াল রাখতে হবে। মোবাইল ব্যাবহারে সতর্ক থাকতে হবে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তারও হওয়া যায়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী অনুরুধ করেন বক্তরা। পরিশেষে মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থী, অভিবাবক ও দেশের জন্য দোয়া করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুস সোবহান।
সংবাদ শিরোনাম
গৌড়স্থান হযরত উম্মে ছালমা (রঃ) সোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০১:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 12
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























