ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে নবীনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮/০৪/২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমুদুল হাসান। ?সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডেক তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির সদস্য মাসুদুল হক মাসুদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে সরকারি কর্মকর্তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা
-
আরিফুল ইসলাম (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৪:০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- 171
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























