ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

দুই হাত না থাকায় নিহালের সংগ্রাম-ছোট চায়ের দোকানেই চলছে পরিবার

জামালপুর জেলায় মাদারগঞ্জ উপজেলা জোরখালী বাজারে চা,ব্যবসায়ী নিহাল। শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষের ইচ্ছাশক্তিকে থামাতে পারে না—এরই এক অনন্য উদাহরণ নিহাল। জন্মগত ভাবে নিহাল ছিল আমাদের মতো স্বাভাবিক কিন্তুু ভাগ্যক্রমে দূর্ঘটনার শিকার হয়ে দুই হাত হারিয়ে ফেলেন। দুই হাত না থাকলেও জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে আজ তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। নিহাল একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে নিজের পরিবার চালাচ্ছেন। সাধারণ মানুষের মতো সব কাজ করতে না পারলেও অদম্য মনোবল আর চেষ্টা দিয়ে তিনি শিখে নিয়েছেন দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো। পা ও শরীরের অন্যান্য অংশ ব্যবহার করে তিনি চা তৈরি থেকে শুরু করে দোকান পরিচালনার সব কাজই করে থাকেন। স্থানীয়দের মতে, নিহাল শুধু একজন চা বিক্রেতা নন, বরং একজন সংগ্রামী মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ভিড় জমে চায়ের কাপে আড্ডা দিতে আসা মানুষের। অনেকেই শুধু চা খেতে নয়, তার সাহস ও দৃঢ় মনোবলকে কাছ থেকে দেখার জন্যও সেখানে আসেন। নিহাল জানান, আমি চাই নিজের পরিশ্রমে পরিবারকে চালাতে। কারো কাছে হাত পেতে নয়, নিজের যোগ্যতায় বাঁচতে চাই। তার এই কথাতেই ফুটে ওঠে আত্মসম্মান আর আত্মবিশ্বাসের শক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিহাল তার পরিবারের সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অভাব-অনটনের মাঝেও তিনি হার মানেননি, বরং প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন জীবনের সঙ্গে। এলাকাবাসীর দাবি, সমাজ সেবা অফিসার ও উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও এলাকাবাসীর আকুল আবেদন জানান, জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে যাতে করে এমন সংগ্রামী মানুষের পাশে আর্থিক সহযোগিতা করে তাঁর পাশে দাঁড়ানো, যাতে তিনি আরও ভালোভাবে তার জীবনযুদ্ধ চালিয়ে যেতে পারেন। নিহালের এই গল্প আমাদের শেখায়—শারীরিক অক্ষমতা নয়, বরং মানসিক শক্তিই মানুষের আসল পরিচয় এই দাবি এলাকার সচেতন মহলের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

দুই হাত না থাকায় নিহালের সংগ্রাম-ছোট চায়ের দোকানেই চলছে পরিবার

আপডেট সময় ০৯:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬