বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম।
সোমবার তিনি এ পদে যোগদান করেন। এর আগে রোববার (৩ মে) দুপুরে ড. মো. আমিনুল ইসলামকে নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়।
ড. আমিনুল ইসলাম ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজীর চীফ সাইন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালের ২০ আগস্ট এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদ শিরোনাম
ব্রির মহাপরিচালক পদে আমিনুল ইসলামের যোগদান
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- 162
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























