ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ

ভোলায় গাঁজাসহ আটক এক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন রিপন হাওলাদার নামে এক যুবককে গাঁজা বহনের অভিযোগে কোস্টগার্ড সদস্যরা আটক করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে অভিযোগ করেন, আটক করার পর কোস্টগার্ড সদস্যরা তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেছেন। অভিযোগের পর আদালতের নির্দেশে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মেডিকেল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে। এ ঘটনার পর আদালত পুলিশ সুপার, ভোলাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তে দায়িত্বে থাকা কোস্টগার্ড সদস্যদের ভূমিকা ও আটক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোস্টগার্ড কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬